স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামির লোকজন। এ সময় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। এ ঘটনায় আহত হয়েছে পুলিশের ৫ সদস্য।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে ( জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার ৬ নম্বর আসামি আরিফুলকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর পর তার বাবা সাগর আলী লোক জড়ো করে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির পর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজন হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত হয়ে মমেক হাসপাতালে ভর্তি থাকা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ‘হামলায় আমিসহ আমাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। আমি বুকে বেশি আঘাত পাওয়ায় আমাকে ভর্তি করা হয়েছে। অন্যরাও হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, ‘কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর। আসামির বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে