স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কাওরান বাজার প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বৈদ্যুতিক শক লেগে ফায়ার সার্ভিসের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মোহাম্মদ আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)। অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তাঁদের দুজনকে নিয়ে আসা ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান বলেন, ‘আহত দু’জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার। প্রথম আলো অফিসের আগুন নেভাতে গিয়ে পানির লাইনের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শক লেগে গুরুতর অসুস্থ হন। পরে আমরা তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়। বর্তমানে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার বৈদ্যুতিক শক লেগে অসুস্থ হন। তাঁদের ঢাকা মেডিকেলে আনা হলে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে