সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এই অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হবে।
স্ট্রিম ডেস্ক

আজ মঙ্গলবার রাজধানীর তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ বিষয়ক এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত খসড়া অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ওপর গুরুত্ব দিয়ে আগামী ১০ দিনের মধ্যে লিখিত প্রস্তাব দিতে সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।
মজুরি বোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এতে একাধিক মন্ত্রণালয় জড়িত। বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলছে। সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত করা গেলে গণমাধ্যমের অনেক সমস্যা কমে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন খাতের বকেয়া পরিশোধের বিষয়েও উপদেষ্টা বলেন, আগের সরকারের আমলে এ খাতে ৭৫ কোটি টাকার বকেয়া ছিল। বর্তমানে তা কমে ৩৬ কোটিতে দাঁড়িয়েছে। এই টাকা পরিশোধে উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, বিদ্যমান আইনে সাংবাদিকদের শ্রমিক হিসেবে দেখা হয়, যা পরিবর্তন জরুরি। সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আনার দাবি জানান তাঁরা।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে