স্ট্রিম সংবাদদাতা

স্বল্প সময়ের মধ্যে ই-কার চালু এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া)। বৃস্পতিবার রুয়ার প্রথম কার্যনির্বাহী সভা শেষে বিকালে সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।
রফিকুল ইসলাম বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর থেকেই আমরা রুয়াকে সক্রিয় করার এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছি।সম্প্রতি বিসিএস পরীক্ষায় শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের চারটি বাসের পাশাপাশি রুয়ার পক্ষ থেকে আমরা অতিরিক্ত ১০টি বাসের ব্যবস্থা করি। এতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে রাজশাহী থেকে ঢাকা গিয়ে পরীক্ষা দিয়ে ফিরে এসেছে।‘
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে ই-কার চালু করা হবে এবং আগামী এক মাসের মধ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এর ব্যবস্থা করবো আর সেটাও দ্রুতই শুরু করব।‘
উল্লেখ্য, গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৩ আগস্ট সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রুয়ার নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১২ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে