স্ট্রিম প্রতিবেদক

জনদুর্ভোগ এড়াতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। পূর্বঘোষিত র্যালির পরিবর্তে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে খাল পরিষ্কার করবে দলটি।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে র্যালি কর্মসূচি বাতিল করা হয়েছে।
আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে সাত দিনের কর্মসূচি হাতে নিয়েছে দলটি। আগামীকাল ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাতেই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে বিএনপি। বেলা ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১ নম্বর রোড সংলগ্ন এলাকায় খালে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই দিনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। বেলা সাড়ে ১১টায় মুগদা থানাধীন পূর্ব মানিকনগর বালুর মাঠ সংলগ্ন খালে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ করবে দলটি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে