স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন খান।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শিক্ষার্থীদের ছাত্রভঙ্গ করতে চার থেকে পাঁচটি টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
কী নিয়ে সংঘর্ষের শুরু জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন খান স্ট্রিমকে বলেন, ‘আমরা এখনো জানতে পারিনি কী নিয়ে সংঘর্ষ হচ্ছে। তবে প্রায়শই ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে এ ধরনের সংঘর্ষ হয়।’
সংঘর্ষে কেউ আহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে সে বিষয়েও তথ্য জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এর আগে, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ হয়। সেই অনুষ্ঠানে হাতে গোলাপ আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিলেন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তবে অঙ্গীকারের এক মাসের মাথায় গত ১০ ডিসেম্বরই আবার সংঘর্ষে জড়ান উভয় প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে