স্ট্রিম প্রতিবেদক

আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট প্রয়োগ করবেন নির্বাচিত পরিচালকরা। পরিচালনা পর্ষদের নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে। আজই সন্ধ্যা ছয়টায় ফলাফল ঘোষণা করা হবে।
সভাপতি ও সহসভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হবে।
দেশের সব জেলায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুল।
নির্বাচনী প্রচারণার সময় আনন্দদায়ক অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানান বুলবুল। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটের উন্নয়ন করা। আমি ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বীতা করছি এবং ঢাকায় ১৭টি জেলা আছে।’
বুলবুল আরও বলেন, ‘একটি জেলা কিশোরগঞ্জ। আমি যখন সেখানে ভোট চেয়েছিলাম আমি দেখেছিলাম যে তারা ক্রিকেট নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের স্বপ্ন ও পরিকল্পনা হল আশ্চর্যজনক।’
বুলবুল আরও বলেন, ‘আমরা যদি এটি আরও ১৬টি জেলায় ছড়িয়ে দিতে পারি, পরে ৬৪টি জেলায়, ক্রিকেট আরও উচ্চতায় পৌঁছে যাবে। আমি মনে করি আমরা এখনও আমাদের ক্রিকেটের শক্তি জানি না, বিশেষ করে তৃণমূল পর্যায়ে।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে