প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। আজ মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই টাকার সুদও মওকুফ করে দেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার অফিস করবেন তারেক রহমান, বিকেলে মন্ত্রিসভার বৈঠকনবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন। একইসঙ্গে তাঁর সভাপতিত্বে সেখানে বেলা ৩টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিপরিষদ, সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞানবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এজন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তাজনিত কারণে সর্বসাধারণের প্রবেশ দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
মন্ত্রিপাড়ায় প্রস্তুত হচ্ছে ৪০ বাড়ি, ৫০ গাড়িজাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) শপথ নেবে বিএনপির নতুন মন্ত্রিসভা। মন্ত্রিপাড়ায় ৪০টি বাড়ির প্রস্তুতের পাশাপাশি ৫০ গাড়িও ঠিক করা হয়েছে বলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
মঙ্গলবার সকালে এমপিদের, বিকেলে মন্ত্রিসভার শপথনবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে। একই দিন বিকেলে শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছেঅন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই হিসাব প্রকাশ করে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্তপ্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’– এর খসড়া চূড়ান্ত হয়েছে। এটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সচিব কমিটির সভায় ৭৫১ পদ সৃষ্টির অনুমোদনসরকারের বিভিন্ন দপ্তরে নতুন করে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৭৫১টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫২টি পদ বিলুপ্তি ও ২৪টি পদ সমন্বয় করা হয়েছে।
পদত্যাগের একদিন পরেই বিশেষ সহকারী ডা. সায়েদুরকে আবার নিয়োগস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারির একদিন পরেই তাঁকে আবার নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিএসসি-ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবির বিষয়ে কমিটি গঠনপ্রকৌশল পেশার বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষা ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। আজ বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে আট সদস্যবিশিষ্ট এই কমিটির গঠনের ঘোষণা দেওয়া হয়।