উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, বসতঘরসহ পুড়লো এনজিওর অফিস

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ৩৩
কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১-তে আগুনে পুড়ে গেছে ২৫ বসতঘর। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২৫টি বসতঘর ও একটি বেসরকারি সংস্থার (এনজিও) অফিস পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার (১৩ ফেব্রুয়ারি) দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১-তে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন জানান, রাত ৩টায় খবর পেয়ে দ্রুত উখিয়া স্টেশন থেকে ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে কক্সবাজার ও রামু থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ৬টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, আগুনে ২৫টি বসতি ও একটি এনজিওর স্থানীয় অফিস পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত