স্ট্রিম সংবাদদাতা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, ‘দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে রয়েছে সরকার। সদস্যদের দেখভালের দায়িত্বও গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, এটি কোনো অজুহাত রাখে না।’
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘নির্বাচন বানচাল করতে একটি মহল সহিংসতা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। কোনো চাপের কাছে নতিস্বীকার না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে সরকার।’
তিনি আরও বলেন, ‘কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।’
দীপু চন্দ্র দাসের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, ‘দিপু হত্যায় যারা দায়ী তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা তাঁকে সংঘবদ্ধভাবে পেটায়। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস ভালুকা মডেল থানায় বাদী হয়ে ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। পরে র্যাব-পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। আসামিদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে