স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
সৈয়দা আফরোজা বেগম সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের স্ত্রী। মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে ফ্ল্যাটটি জব্দের আবেদন করেন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। তাঁর ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানে ইতিমধ্যে দুদকের ছয় সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এই অনুসন্ধানেই মহাখালী ডিওএইচএস এলাকায় তাঁর স্ত্রীর নামে ওই ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়।
দুদকের তথ্য অনুযায়ী, ২ হাজার ৭০০ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটটি মহাখালী ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের ১৯০ নম্বর প্লটে অবস্থিত। নথিপত্রে এর দাম ৪ কোটি ২০ লাখ টাকা দেখানো হয়েছে।
আবেদনে দুদক জানায়, সৈয়দা আফরোজা বেগম এই স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে খবর পাওয়া গেছে। অনুসন্ধান শেষ হওয়ার আগেই সম্পত্তিটি সরিয়ে ফেলা হলে আইনি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ফ্ল্যাটটি জব্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে