বাংলাদেশে দুর্নীতি নিরসন নিয়ে সৃষ্টিকর্তাও চিন্তিত: দুদক চেয়ারম্যানবাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে যে তা নিরসন নিয়ে খোদ সৃষ্টিকর্তাও চিন্তিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
দুর্নীতি মামলায় ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমানঅস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংক থেকে প্রায় ১৩৭ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞাক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির না হওয়ায় এবং দেশত্যাগের আশঙ্কায় সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ এল।
কাজ না করেই ১০০০ কোটি টাকা আত্মসাৎ: পিরোজপুরের মিরাজুল দম্পতির বিরুদ্ধে মামলাসরকারের ১ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের দায়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অস্তিত্বহীন মৎস্য খামার দেখিয়ে বিপুল সম্পদ অর্জন: সাবেক প্রতিমন্ত্রী শরীফের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনমৎস্য খাতের আয়ের আড়ালে ৪ কোটি ৫৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ ছাড়া ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে।
প্লট দুর্নীতি: শেখ হাসিনা ও দুই ভাগনির মামলার রায় ২ ফেব্রুয়ারিরাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৮ আসামির রায় ঘোষণা হবে আগামী ২ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শেষে রায়ের এ দ
প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ অনুপস্থিত, নিজেকে নির্দোষ দাবি করলেন রাজউকের খুরশীদক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৭ জন আসামি আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করেননি।
‘ঘুষের টাকাসহ’ গ্রেপ্তার সেই শিক্ষা কর্মকর্তাকে ছাড়াতে দুদকের কার্যালয় অবরোধ শিক্ষকদেরযশোরে পেনশন ফাইল অনুমোদনের নামে ‘ঘুষ নেওয়ার সময়’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে ‘হাতেনাতে’ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঋণ আত্মসাৎ ও পাচার: ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুক ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞাডেল্টা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ ও তাঁর স্ত্রী ফেরদৌস আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তাঁদের বিরুদ্ধে প্রায় ২ হাজার ২৫০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
সামিট চেয়ারম্যান আজিজ খান ও তাঁর পরিবারের ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজসামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবং তাঁর স্ত্রী ও মেয়ের নামে প্রায় ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের উৎস জানতে চেয়ে তাঁদের তিনজনের নামে আলাদা সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে সংস্থাটি।
দুর্নীতি প্রতিদিনের জীবনকে দমবন্ধ করে ফেলেছে: তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে- তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটা সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান।
আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসপ্রতিবন্ধীদের বরাদ্দে সূচনা ফাউন্ডেশনের থাবা, ধুঁকছে অন্যরাসূচনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।