সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিনহত্যা ও রায় জালিয়াতির চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা এখনও বিচারাধীন থাকায় তিনি আপাতত কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলাকোনো কাজ না করেই ভুয়া কার্যাদেশ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের জাল প্যাড বানিয়ে ১৩ কোটি ৭১ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যানসহ ছয় শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক সজীব আ
মুজিব কিল্লার প্রকৌশলী ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশটেন্ডার বাণিজ্য, ঘুষ গ্রহণ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘মুজিব কিল্লা’ প্রকল্পের সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ অনুমোদনদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং অপর দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তাদের এই পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যানদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। তাঁর সঙ্গে সংস্থার দুই কমিশনারও নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। তাঁর সঙ্গে সংস্থার দুই কমিশনারও নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
সাবেক অতিরিক্ত সচিব আফরোজার ৪ কোটি ২০ লাখ টাকার ফ্ল্যাট জব্দের নির্দেশদুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সাড়ে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ শেখ সেলিমের, স্ত্রী-সন্তানের হিসাব তলবকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাবেক এমপি সানজিদা ও সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞাদুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলায় ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম এবং শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ঘুষ হিসেবে ফ্ল্যাট টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির নির্দেশঘুষ হিসেবে ঢাকার গুলশানে ফ্ল্যাট নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া নির্দেশ দিয়েছেন আদালত। এজন্য আন্তর্জাতিক সংস্থাটির মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করতে পদক্ষেপ নিতে বলেছেন বিচারক।
৬২ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রীসহ সাবেক এমপি আফিলের বিরুদ্ধে মামলাযশোর-১ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তাঁর স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে প্রায় ৬২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা হয়েছে।
স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলারাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা মো. আব্দুস ছালাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।