স্ট্রিম ডেস্ক

শরিফ ওসমান হাদি হত্যা এবং পরবর্তী ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংস ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
শনিবার (২০ ডিসেম্বর) সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। পাশাপাশি সংঘবদ্ধ সহিংসতার তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, তরুণ নেতা শরিফ ওসমান হাদি হত্যা এবং পরবর্তী সহিংসতায় প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হয়রানির বিষয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিবৃতিতে আরও বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা শঙ্কিত।
সংঘবদ্ধ সহিংসতায় হতাহত এবং সম্পদ নষ্ট হয় উল্লেখ করে সংস্থাটি বলেছে, সহিংসতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছে মানবাধিকার সংস্থাটি। তবে বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান এড়িয়ে চলার অনুরোধ করেছে অ্যামনেস্টি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে