স্ট্রিম প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে গত শিক্ষাবর্ষের তুলনায় প্রায় তিন মাস আগে পরীক্ষা নেওয়া হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাবির ভর্তি পরীক্ষা চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে মাসজুড়ে চলেছিল।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা কয়েকজন শিক্ষক জানিয়েছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রশাসন শিগগিরই ভর্তি পরীক্ষা কমিটির সভা আহ্বান করবে, সেখানেই তারিখসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।
রাবি আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, 'এবার আগেভাগেই ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং রমজান শুরু হবে। তাই ফেব্রুয়ারির আগেই পরীক্ষা সম্পন্ন করা জরুরি।'
অধ্যাপক মো. সাইফুল ইসলাম ব্যক্তিগতভাবে জানুয়ারির প্রথম সপ্তাহেই পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি না থাকার সম্ভাবনা বেশি। প্রয়োজনে এক শিফটের পরিবর্তে তিন বা চার শিফটে পরীক্ষা নেওয়া হবে।
একই বক্তব্য দিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন। তিনি বলেন, 'নির্বাচনের আগেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই ভর্তি পরীক্ষা কমিটির মিটিং ডাকা হবে এবং সেখানেই সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।'
এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা, রংপুর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে একযোগে রাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।১২ এপ্রিল বি ইউনিট (ব্যবসায় শিক্ষা), ১৯ এপ্রিল এ ইউনিট (মানবিক), ২৬ এপ্রিল সি ইউনিট (বিজ্ঞান)। প্রতিদিন এক শিফটে পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিক আবেদন ফি ছিল ৫৫ টাকা। চূড়ান্ত আবেদনের জন্য বি ইউনিটে ১১০০ টাকা এবং এ ও সি ইউনিটে ১৩২০ টাকা দিতে হয়েছিল।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে