স্ট্রিম প্রতিবেদক

সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৯ মিনিটে বিমানটি অবতরণ করে। ওসমানী বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রা বিরতি শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।
এদিকে, তাঁর আগমন উপলক্ষে সিলেট ওসমানী বিমানবন্দরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে বহনকারী বিমানের আগমন ও বহির্গমনের সময় সাধারণ যাত্রীদের সঙ্গে কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।
বিএনপির পক্ষ থেকে দলের নেতাকর্মীদের ওসমানী বিমানবন্দরে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকার সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী যোগ দিচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে, বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর আজ সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ সঙ্গে যোগ করেছেন বিমানের জানালা থেকে আকাশে চোখ রাখা একটি ছবি।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১৬ মিনিট আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১২ ঘণ্টা আগে