স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে ‘দায়মুক্তি অধ্যাদেশ’ আনছে অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তুত করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল এসব তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বাহিনীর বিরুদ্ধে তাঁরা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন, তার জন্য তাঁদের দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। এ লক্ষ্যে আইন প্রণয়ন করা প্রয়োজন।
এ ধরনের আইনের বৈধতা প্রসঙ্গে আইন উপদেষ্টা লেখেন, এমন আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তি আইন করা হয়েছে।
তিনি বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদের প্রসঙ্গ টানেন। এই অনুচ্ছেদে দায়মুক্তি আইন করার বৈধতা রয়েছে। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সালেও মুক্তিযোদ্ধাদের সুরক্ষায় দায়মুক্তি আইন করা হয়েছিল।
আইন মন্ত্রণালয় ইতোমধ্যে এসব নজির ও আইনি কাঠামোর আলোকে দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে। ড. আসিফ নজরুল তাঁর পোস্টে লেখেন, “ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে