পুলিশ হত্যা তদন্তজুলাইয়ের ঘটনাপ্রবাহ ভিন্নখাতে প্রবাহিতের অপচেষ্টা চলছে: জামায়াত‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনাপ্রবাহ ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পুলিশ হত্যার বিচারের আগে জুলাই বিপ্লবে অপরাধীদের বিচার করতে হবে: নাহিদ ইসলামবিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
তাইম হত্যা মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ১১ জনের বিচার শুরুজুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে তাইমকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
জনতার মালিকানা পুনরুদ্ধার ও গণঅভ্যুত্থানজুলাই অভ্যুত্থান কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও এর গর্ভে সুপ্ত ছিল রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন করে গড়ার এক তীব্র আকাঙ্ক্ষা। রাজনৈতিক দর্শনের পরিভাষায় একে বলা যায় ‘কনস্টিটিউট পাওয়ার’ বা গঠনমূলক ক্ষমতার জাগরণ।
আবু সাঈদ হত্যা: সিসিটিভি ফুটেজ দেখিয়ে ভিসি হাসিবুরসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষজুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শুনানিতে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করে বেরোবির তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন।
আবু সাঈদ হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের আজ তৃতীয় দিনজুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় অভিযুক্ত ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) আইনগত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ রোববার (২৫ জানুয়ারি) দিন ধার্য রয়েছে। এটি এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিন।
কাদের-সাদ্দামসহ পলাতক সাত নেতার বিচার শুরু, ‘উসকানি ও রাজনৈতিক সিদ্ধান্তে’ হত্যাযজ্ঞের অভিযোগজুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাত পলাতক নেতার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ধর্ম, রাজনীতি ও ‘বাংলাদেশ-পন্থা’: ফারুক ওয়াসিফস্ট্রিম টকের এই পর্বে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বিশ্লেষণ করেছেন ফ্যাসিবাদ, বৈষম্য, মবতন্ত্র এবং ‘বাংলাদেশ-পন্থা’র ধারণা। আলোচনায় আরও এসেছে শেখ মুজিব–পরবর্তী আওয়ামী লীগ, বিএনপির ন্যারেটিভ যুদ্ধ, অন্তর্বর্তী সরকারের সংস্কার দায় এবং নির্বাচনের ভবিষ্যৎ।
ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় আজ, সরাসরি দেখাবে বিটিভিজুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখারপুলে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির রায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষণা করা হবে।
একাত্তর স্বাধীনতা অর্জনের, চব্বিশ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন: তারেক রহমানবিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন’। এসময় তিনি জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।
জুলাই অভ্যুত্থানের ‘সুরক্ষা কবচ’: কার দায়মুক্তি, কার বিচারবাংলাদেশের রাজনীতির ইতিহাসে ‘দায়মুক্তি’ বা ‘ইনডেমনিটি’ শব্দটি বেশ পুরোনো হলেও এর প্রয়োগ প্রতিবারই নতুন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কখনো রাজনৈতিক বিরোধীদের দমন, কখনো আবার বিশেষ কোনো গোষ্ঠীকে রক্ষা—এসব উদ্দেশ্যে বিভিন্ন সময় দায়মুক্তির আইন হয়েছে।
জুলাই স্মৃতি জাদুঘর: গণহত্যার আলামত প্রদর্শনের অনুমতিজুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জব্দ করা আলামত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ফলে আন্দোলনে ব্যবহৃত অস্ত্র, গুলি এবং শহীদদের রক্তমাখা পোশাক দেখার সুযোগ পাবেন সাধারণ দর্শনার্থীরা।