স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় মাহরিন চৌধুরী (৩৮) নামে মাইলস্টোন কলেজের এক শিক্ষিকা ও সমন্বয়ক মারা গেছেন। তাঁর ছোট ভাই মুনাফ মোজিব চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে মৃত্যুর বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।
পরিবারের সূত্রে জানা গেছে, বিমান বিধ্বস্তের পর অগ্নিকাণ্ডের সময় মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনার চেষ্টা করেন। কয়েকজন শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর তিনি অগ্নিদগ্ধ হন। তাঁর শরীরের শতভাগ পুড়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ওই ফেসবুক পোস্টে মুনাফ চৌধুরী লিখেছেন, ‘তিনি (মাহরিন) আমার মায়ের মতো ছিলেন। আমাকে বড় করেছেন। এমনকি জীবনের শেষ মুহূর্তেও তিনি অন্যদের কথা আগে ভাবছিলেন।’
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহরিন চৌধুরী দুই পুত্রসন্তানের জননী। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়ার অনুরোধ জানানো হয়েছে। হাসপাতালের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে জানাজা ও দাফনের ব্যাপারে জানানো হবে বলে লিখেছেন মুনাফ চৌধুরী।
সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় নিজের দায়িত্ব পালন করছিলেন মাহরিন। সেখানেই আগুনে দগ্ধ হন তিনি।
এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। শেষ পর্যন্ত সোমবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে