কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ মেইল ও কমিউটার ট্রেন দোলনচাপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর ও নাইনটিন আপ-ডাউনের চলাচল বন্ধ রয়েছে।
স্ট্রিম সংবাদদাতা

রংপুরের পীরগাছায় প্রায় দুই হাজার যাত্রী নিয়ে কমিউটার ট্রেন ‘পদ্মরাগ’ লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ছয়টি বগি লাইনচ্যুত হয়।
এতে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ব্যাহত হয়েছে চার জেলার আংশিক রেল যোগাযোগ। দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে লালমনিরহাট থেকে রওনা হয় উদ্ধারকারী দল। সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা স্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছিল। ক্রসিং শেষে লালমনিরহাটের উদ্দেশে রওনা হওয়ার সময় একটি পয়েন্ট ভেঙে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইন পরিবর্তনের ৩০০ গজ পর লাইনচ্যুত হয়। ঘটনার পর স্টেশনে জনসমাগম দেখা দিয়েছে।

পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ মেইল ও কমিউটার ট্রেন দোলনচাপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর ও নাইনটিন আপ-ডাউনের চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে না। এতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সম্পূর্ণ যাত্রী এবং নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আংশিক যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
এদিনে অনেক যাত্রী অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর তাদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। নুরবানু নামে এক যাত্রী জানিয়েছেন, তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য ব্যাগ রেখে গিয়েছিলেন। ফিরে আসার পর দেখেন তাঁর ব্যাগটি আর নেই।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারেল জেনারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সান্তাহার স্টেশন থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করার সময় আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছন থেকে ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহত হয়নি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১০ মিনিট আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১২ ঘণ্টা আগে