স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় পাশাপাশি স্বনামধন্য তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটে। যা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় এলাকার ব্যবসায়ী-বসবাসকারীসহ ওই রুটে চলাচলকারীদের। এই সংকট নিরসনে অভিনব উদ্যোগ নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে ‘শান্তি চুক্তির’ আয়োজন করেন তারা।
আজ রোববার (৯ নভেম্বর) ঢাকা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন আইডিয়াল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। তবে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও যোগ দেয়নি সিটি কলেজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে দুই কলেজের প্রতিনিধিরা উপস্থিত থেকে ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেন। তার আগে কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেয়।
এসময় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, ‘আমরা আশা করি, এই শান্তি চুক্তির পর থেকে আর কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটবে না। শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেছে, তারা আর কখনও মারামারিতে জড়াবে না।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে