স্ট্রিম প্রতিবেদক

শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে সড়কের প্রবেশমুখে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ সদস্যরা। মোতায়েন করা হয়েছে পুলিশের আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। রাস্তায় সন্দেহজনক লোকজনকে থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার ঢাকা স্ট্রিমকে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যথারীতি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তল্লাশি চৌকি বসানো হয়েছে। সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন বা চলাচল করা ব্যক্তিদের সন্দেহ হলে তল্লাশি করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশঙ্কাও করছি না।"
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা করা হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে