স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জের আবুল বাশার (৪৫) নামে এক বিএনপি কর্মীর লক্ষীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
নিহত বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছে পরিবার।
নিহতের ভাই মনির হোসেন ও মহিন উদ্দিন বলেন, তাঁদের ভাই বাশার এলাকায় মাটি ও বালুর ব্যবসা করতেন। গত বুধবার গভীর রাতে লক্ষীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এ সময় তাঁরা ১ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এরপর দুদিন তাঁকে থানায় আটকে রেখে নির্যাতন করা হয়। পরে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে কারাগারে থাকা অবস্থায় তার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার ভোরে তিনি আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে লক্ষীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোর্শেদ আলমের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, আমি আদালতে আছি। পরে কথা বলব।
লক্ষীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, একটি ডাকাতির মামলায় গত ১৬ জানুয়ারি তাকে কারাগারে আনা হয়। নিহতের দুই কেইস পার্টনার আমাকে জানিয়েছে তাঁকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ থানায় নিয়ে মারধর করেছে। মারধরের বিষয়টি জানার পর ওই হাজতিকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরূপ পাল বলেন, আজ সকালে আবুল বাশার নামে একজনকে হাসপাতালে আনে কারা কর্তৃপক্ষ। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হলেছিল। তাঁর শরীরে কোনো দাগ দেখেননি। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ বলতে পারবেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে