স্ট্রিম প্রতিবেদক

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারে গ্যাস বেলুনের বিস্ফোরণে ১৮ জন আহত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী বাজারে মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮) রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।
আহতদের সোয়া ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহতদের নিয়ে আসা মো. রবিউল ইসলাম জানান, বিকেলে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচার চালাচ্ছিলাম। এ সময়ে একটি ঘরের ভিতরে থেকে গ্যাস-বেলুন বিস্ফোরণ হয়। এতে ১৮ জন দগ্ধ হলে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার স্ট্রিমকে বলেন, টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী র্যালি উদ্বোধনের জন্য জড়ো করে রাখা হয়েছিল বেলুনগুলো। সেগুলোর বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
নাশকতা না দুর্ঘটনা- এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নাশকতা বা অন্য কোনো অপতৎপরতার আলামত পাওয়া যায়নি। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে