স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধু ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। গৃহবধূ নিজেই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণে অভিযুক্ত এশার আলীকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গতকাল বুধবার (৪ মার্চ) শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূ ভোরে করতোয়া নদী থেকে পানি আনতে যায়। এসময় একই গ্রামের এশার আলী (৪০) ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।
পরে ওই গৃহবধূ বিষয়টি তাঁর পরিবারের লোকজনকে জানালে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এশার আলীকে আটক করে। এসময় তাঁর মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহাদৎ হোসেন জানান, ‘ঘটনাটি জানার পর আমরা এশার আলীকে আটক করে পুলিশে সোপর্দ করি।’
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর বেলা ১১টার দিকে ধর্ষক এশার আলীকে গ্রেপ্তার করা হয়ে। এ ঘটনায় গৃহবধূ নিজেই বাদী হয়ে এশার আলীকে আসামি করে মামলা দায়ের করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে এশার আলীকে আদালতে পাঠানোর কথাও জানান ওসি সাইফুল ইসলাম।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে