স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য তৈরি করা ভোটার তালিকায় ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
রোববার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ এ আদেশ দেয়। ফলে বিসিবি নির্বাচনে ওই ১৫ ক্লাবের কাউন্সিলরদের ভোটাধিকার প্রয়োগে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে ৩০ সেপ্টেম্বর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য তৈরি করা ভোটার তালিকায় ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি স্থগিত করে হাইকোর্ট। এছাড়া ভোটার তালিকায় ওই ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করে। এর ফলে বিসিবি নির্বাচনে ওই ১৫ ক্লাবের কাউন্সিলরদের ভোটাধিকার বাতিল হয়।
৬ অক্টোবর অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনের জন্য ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বিসিবি নির্বাচন কমিশন। তাতে দেখা যায়, দুদকের আপত্তির কারণে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৫ ক্লাবের কাউন্সিলররা আপিলে জয়ী হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছেন।
এই ক্লাবগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যায় সুবিধা নিয়ে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ক্লাব হিসেবে অভিযুক্ত। ক্লাবগুলো হলো—এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব।
এর আগে প্রাথমিক তালিকা থেকে এই ক্লাবগুলোকে বাদ দেওয়ার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে