স্ট্রিম প্রতিবেদক

আইনি লড়াই শেষে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে বিএনপির দুই প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ার পথ খুললেও ফলাফলের গেজেট প্রকাশ নিয়ে আইনি শর্ত জুড়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ দিয়েছেন, চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে আদালতে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দুই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ পৃথক পৃথক আদেশে এ নির্দেশনা দেন। উভয় প্রার্থীর ক্ষেত্রেই তাদের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য গ্রহণ করে আদালত এই মধ্যবর্তী আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করে সংশ্লিষ্ট ব্যাংক।
মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ব্যাংকের করা সেই লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেন। আদেশে আদালত বলেন, আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন, কিন্তু এই আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরপক্ষে ব্যাংকের আইনজীবী হিসেবে শুনানি করেন মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়েছিল।
একইভাবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত জানিয়েছেন, সরোয়ার আলমগীর নির্বাচন করতে পারবেন। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
এর আগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছিল, যা মঙ্গলবার শুনানির জন্য গৃহীত হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে