সকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত বদরুদ্দীন উমরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজের সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য থাকবে।
স্ট্রিম প্রতিবেদক

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমরের মরদেহ শহীদ মিনারে রাখা হবে।
আজ সোমবার (৭ আগস্ট) সকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত বদরুদ্দীন উমরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজের সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য থাকবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বেলা দেড়টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সম্পন্ন করা হবে।
গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রবিবার সকালে তাঁকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০টা ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়; তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
বদরুদ্দীন উমরের মৃত্যুতে দেশের শিক্ষাবিদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে