স্ট্রিম সংবাদদাতা

সিলেট নগরীতে প্রতিবেশীর লাশ আনতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ট্যাক্সির সংঘর্ষে নজরুল ইসলাম নিয়াজ (৫২) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্যাক্সির গাড়িচালকসহ আরও চারজন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেটের দক্ষিণ সুরমার সোনারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নজরুল ইসলাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। নজরুল ইসলাম বিবাহিত ছিলেন, তবে তাঁর কোনো সন্তান নেই।
নিহতের ছোট ভাই ও স্থানীয় সংবাদকর্মী আজিজুল ইসলাম জানান, কুলাউড়ায় তাঁদের প্রতিবেশী আবদুল আহাদ গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীতে নিজ বাসায় মারা যান। তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদের সাবেক ইমাম। তাঁর লাশ বাড়িতে আনতে রোববার ভোরে ফজরের নামাজ আদায় করে নজরুল ইসলামসহ একই এলাকার পাঁচজন একটি প্রাইভেট কার ভাড়া করে সিলেটের উদ্দেশে রওনা দেন।

সকাল ছয়টার দিকে সোনারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম। স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আজিজুল ইসলাম।
দুর্ঘটনার বিষয়ে জানতে সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের মোবাইল ফোনে সন্ধ্যায় একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। তবে নিহতের এলাকা কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে