leadT1ad

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২২: ২২
লাশের প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক্স

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন– ওই গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫০) ও মৃত আবু সামার ছেলে নুর আলম (৩৫)। তারা সম্পর্কে মামা-ভাগনে।

Ad 300x250

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন, রফিকুল দুপুরে বাগানমাঠ এলাকায় নিজের ধানক্ষেতে কীটনাশক ছিটানোর জন্য যাচ্ছিলেন। মাঠে নিচু অবস্থায় জুলে থাকা মোটরলাইনের তারে শরীর স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এটি দেখতে পেয়ে পাশের জমি থেকে নুর আলম দৌড়ে এসে বাঁচানোর চেষ্টা করেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দর। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250Ad 300x250
leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad