স্ট্রিম প্রতিবেদক

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই দিনের সফরে ভারত যাচ্ছে। এই সফরে তাঁরা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৭ এপ্রিল চার সদস্যের এই প্রতিনিধিদল দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার হুমায়ূন কবির এবং মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের দুজন পরিচালক।
কূটনৈতিক সূত্রমতে, চলতি বছরে শেষ হতে যাচ্ছে গঙ্গা পানিবণ্টন চুক্তির ৩০ বছর। সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তির পুনর্নবায়ন এবং যৌথ নদী কমিশনের বৈঠক নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং স্থগিত থাকা ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়েও আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনের পর মে মাস থেকে ভারত পুনরায় নিয়মিত ভিসা চালু করতে পারে।
জানা গেছে, দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন খলিলুর রহমান। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. অজিত দোভালের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে দুই দেশের নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে আলোচনা হবে।
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধিদল। একই দিনে ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে জরুরি ভিত্তিতে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের বিষয়েও কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ৮ এপ্রিল সকালে দিল্লিতে বিভিন্ন দেশের অনাবাসিক দূতাবাস প্রধানদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর ৯ এপ্রিল তিনি মরিশাসের উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সেমিনারের ভেন্যু পরিবর্তন, রাকসুর অভ্যন্তরীণ মতবিরোধ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে ছাত্রদলের আপত্তিতে বিতর্ক নতুন মাত্রা পেয়েছ
৪২ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোর সুপারিশ নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
২ ঘণ্টা আগে
পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন।
৩ ঘণ্টা আগে