স্ট্রিম প্রতিবেদক

পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে সংস্কৃতি, ধর্ম ও স্বরাষ্ট্র সচিব, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে দাবি করা হয়, মঙ্গল শোভাযাত্রা কোনো প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়। এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি কৃত্রিম কার্যক্রম, যা পরবর্তীতে নাম পরিবর্তন করে পহেলা বৈশাখের মূল সংস্কৃতির সঙ্গে যুক্ত করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, পাখি, মাছ ও পশুর প্রতিকৃতি বহন করে ‘মঙ্গল’ বা কল্যাণ প্রার্থনা করা ইসলামি আকিদা ও ঈমানের পরিপন্থী। রিটকারী আইনজীবীর দাবি, এ ধরনের কার্যকলাপ মুসলিম জনগোষ্ঠীর ঈমানে আঘাত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। এই যুক্তিতে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন, প্রচার বা পরিচালনা থেকে বিবাদীদের বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সেমিনারের ভেন্যু পরিবর্তন, রাকসুর অভ্যন্তরীণ মতবিরোধ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে ছাত্রদলের আপত্তিতে বিতর্ক নতুন মাত্রা পেয়েছ
৪০ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোর সুপারিশ নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
২ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই দিনের সফরে ভারত যাচ্ছে। এই সফরে তাঁরা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে