স্ট্রিম প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোর সুপারিশ নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সচিব কমিটি এই সুপারিশগুলো পর্যালোচনার কাজ চালিয়ে যাবে এবং পর্যালোচনা শেষে একটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সচিব কমিটি অংশ নেয়।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নির্ধারণ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে। তিনি জানান, পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর নিয়ম অনুযায়ী সচিব কমিটি তা পরীক্ষা-নিরীক্ষা করে থাকে।
তিনি আরও বলেন, সচিব কমিটি পদ্ধতিগতভাবে কাজ শুরু করবে এবং তাদের সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন বেতনকাঠামোর প্রস্তাব
অন্তর্বর্তী সরকার নতুন বেতনকাঠামো প্রণয়নের জন্য সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে।
গত ২২ জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।
প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
কমিশনপ্রধান জাকির আহমেদ খান জানান, এই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা সরাসরি বাস্তবায়ন করা হয় না। এর আগে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়।
এর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ দেবে।
এই সুপারিশের ভিত্তিতেই নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সেমিনারের ভেন্যু পরিবর্তন, রাকসুর অভ্যন্তরীণ মতবিরোধ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে ছাত্রদলের আপত্তিতে বিতর্ক নতুন মাত্রা পেয়েছ
৪১ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন।
৩ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই দিনের সফরে ভারত যাচ্ছে। এই সফরে তাঁরা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে