স্ট্রিম সংবাদদাতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগার ঘটনায় স্থগিত রয়েছে সব রুটের বিমান চলাচল। এতে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন ঢাকাগামী ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক যাত্রী।
সৈয়দপুর বিমানবন্দর সূত্রমতে, বেলা আড়াইটার দিকে বেসরকারি কোম্পানি ইউএস বাংলার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার কারণে ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি।
এর আগে, আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে।
সূত্রটি আরও জানায়, সিডিউল অনুযায়ী আজ শনিবার বেলা আড়াইটা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত বেসরকারি কোম্পানির আরও পাঁচটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতো। কিন্তু বিমান ওঠানামা স্থগিত থাকায় মোট ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক ঢাকাগামী যাত্রী আটকা পড়ে রয়েছে। এদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছেন।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ লাগা আগুনের ঘটনায় ঢাকাগামী ফ্লাইট চলাচল কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে সন্ধ্যা ৬টা এবং পরে রাত ৯টা পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে