বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর সোমবার সন্ধ্যায় মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা বিক্ষোভ দেখায়। আজ মঙ্গলবার বেলা ১১টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত গাংনী বাসস্ট্যান্ড এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৯টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ছাড়া জেলা বিএনপির সভাপতি মাসুদ মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সাইনবোর্ড, আসবাবসহ বিভিন্ন সরঞ্জাম।
স্ট্রিম সংবাদদাতা





সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে