স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা (বন্দি) আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
শনিবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।
এদিকে, বিদেশ থেকে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধিত ঠিকানায় কোনো ভুল থাকলে তা সংশোধনের শেষ সময় আজ শনিবার (৬ ডিসেম্বর)। অ্যাপের ‘এডিট মেন্যু’ ব্যবহার করে আজকের মধ্যেই সঠিক ঠিকানা, কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা দিয়ে ভুল সংশোধন করতে হবে।
কমিশন আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন প্রবাসী এই অ্যাপে নিবন্ধন করেছেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে