স্ট্রিম প্রতিবেদক

শপথ নেওয়ার পরপরই বিচার প্রশাসনের গতিশীলতা আনয়নে অধস্তন আদালতের বিচারকদের নিয়ে বৈঠক করার উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি দেশের সব জেলা ও দায়রা জজ এবং প্রধান বিচারিক হাকিমদের উদ্দেশে দিকনির্দেশনামূলক অভিভাষণ দেবেন।
রোববার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠান আয়োজিত হবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের (সিএমএম) মনোনয়ন দেওয়া হয়েছে। অর্থাৎ বিচারিক আদালতের শীর্ষ কর্মকর্তাদের ওই দিন ঢাকায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে গত ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়।
সেই ধারাবাহিকতায় রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। দায়িত্বভার গ্রহণ করেই অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে এই অভিভাষণের কর্মসূচি নির্ধারণ করলেন দেশের বিচার বিভাগের এই শীর্ষ অভিভাবক।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে