স্ট্রিম ডেস্ক

বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত নতুন মাসিক সাময়িকী ‘ঢাকা হেরাল্ড’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে ম্যাগাজিনের প্রকাশনা উপলক্ষে ‘গল্প-কথা-আড্ডায় প্রিয় ঢাকা: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক লেখক আড্ডা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কলামিস্ট ও কবি শহিদুল আলম স্বপনসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। উপস্থিত অতিথিরা তরুণ প্রজন্মকে বই পড়া এবং প্রবন্ধ, গল্প, কবিতা ও ফিচার লেখায় উৎসাহিত করার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তাঁরা প্রত্যাশা করেন, এ ক্ষেত্রে ‘ঢাকা হেরাল্ড’ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। অতিথিরা আশা প্রকাশ করেন, এই ম্যাগাজিন বাংলাদেশ তথা বহির্বিশ্বে সৃজনশীল লেখালেখি ও উন্নত চিন্তার বিস্তারে ভূমিকা রাখবে।
‘ঢাকা হেরাল্ড’-এর উদ্বোধনী সংখ্যায় ভূ-রাজনৈতিক সংকট, স্থাপত্য নিদর্শন, ভ্রমণকাহিনি ও সাহিত্যবিষয়ক লেখা স্থান পেয়েছে। অতিথিরা ম্যাগাজিনের বিষয়বৈচিত্র্য ও বিন্যাসকে আকর্ষণীয় উল্লেখ করে এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক-গবেষক ও চিন্তক ড. কাজল রশীদ শাহীন, বাংলা একাডেমির উপপরিচালক ড. মোজাম্মেল হক, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট শুভ কিবরিয়া, সাংবাদিক হোসেন শহীদ মজনু, বিজ্ঞান লেখক জাহাঙ্গীর সুর, সুইজারল্যান্ড প্রবাসী তানিয়া স্বপন, ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, ‘দ্য এশিয়ান এজ’-এর মাহফুজ উল হাসিব চৌধুরী প্রমুখ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হোল্ডিং ট্যাক্স আদায়ে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধি হঠাৎ থমকে গেছে। আগের টানা তিন অর্থবছর ধরে বাড়তে থাকা এই আয়ে গত অর্থবছরে (২০২৪-২৫) ধাক্কা লাগে।
২৯ মিনিট আগে
সুপ্রিম কোর্টে আগামী তিন মাসের মধ্যে স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ঘোষণা করে ১৯৭২ সালের মূল বিধান পুনর্বহাল করা হয়েছে।
৪২ মিনিট আগে
রাজধানীর বাজারগুলোতে ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন সরেজমিনে পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
আগামী ১৯ মে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ১৪ সদস্য নির্বাচনের ভোট গ্রহণ হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বার কাউন্সিল প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে