স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় জামায়াত নেতার ভাই হাফিজুর রহমানের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জামায়াতের ওই নেতার অবস্থাও আশঙ্কাজনক।
জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফ জোয়াদ্দার রাত ২টার দিকে জানান, শনিবার সন্ধ্যায় হাসাদাহের ঘটনায় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের বড় ভাই ও ঢাকা জুয়েলার্সের মালিক হাফিজুর রহমান মারা গেছেন। মফিজুর রহমানের অবস্থাও সংকটাপন্ন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ঢাকা থেকে মরদেহ নিয়ে এলাকায় ফেরেন চুয়াডাঙ্গায় জামায়াতের দুই সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও রুহুল আমিন। পরে বিক্ষোভও করে দলটি।
স্থানীয়রা জানান, উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক মো. সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানের পূর্ব বিরোধ ছিল। বিষয়টি মীমাংসায় রাতে হাসাদাহ বাজারে দু’পক্ষের বসার কথা ছিল। তবে সন্ধ্যার দিকে এ নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির পর সংঘর্ষ শুরু হয়।
এতে জামায়াতের মফিজুর রহমান, তার বড় ভাই হাফিজুর রহমান, খায়রুল ইসলাম ও হাপু নামে চারজন এবং বিএনপির মেহেদী হাসান, তার বাবা জসিম উদ্দিন ও তৌফিক হোসেন নামে আরেকজন আহত হন।
আহত মেহেদী হাসান বলেন, ‘আমি বাজার করতে গিয়েছিলাম। ওই সময় আব্বা ফোন করে বলেন, জামায়াতের লোকজন বাড়িতে আক্রমণ করেছে। এসে দেখি আমার আব্বাকে মারধর করা হচ্ছে। ওই সময় সোহাগ এসে চাইনিজ কুড়াল দিয়ে আমার মুখে কোপ দেয়। আমাদের বাড়িও ভাঙচুর করা হয়েছে।’
তার বাবা জসিম উদ্দীন বলেন, ‘আমি মসজিদ থেকে নামাজ পড়ে ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। তখন ইসরাইল হুজুর বেশ কয়েকজনকে নিয়ে “নারায়ে তাকবির” স্লোগান দিয়ে হামলা শুরু করে। পরে সুটিয়া গ্রামের এক ছেলে ও সোহাগ মারধর করে। আমার ছেলে এলে তাকেও মারধর করা হয়। তাদের হাতে রাম দা, হকিস্টিক ও চাইনিজ কুড়াল ছিল।’
হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আখতারুজ্জামান বলেন, ‘জামায়াতের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দলীয় সিদ্ধান্তের পর মামলা করা হবে।’
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, জামায়াত-বিএনপির সংঘর্ষে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে