আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্স করা অস্ত্র বহন করতে পারবেন না। এই নিয়ম অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্স করা অস্ত্র বহন করতে পারবেন না। এই নিয়ম অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্দেশনায় বলা হয়, আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো সীমিত রাখা হবে। তবে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের (বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি, পরমাণু শক্তি কমিশন) কর্মকর্তা-কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
আজ বিকেল চারটা থেকে আগামীকাল সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। শিক্ষার্থীরা শাহবাগ বা সচিবালয় স্টেশন ব্যবহার করে ভোটকেন্দ্রে পৌঁছতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ভোটকেন্দ্রে প্রবেশের জন্য শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল পরিচয়পত্র, হল পরিচয়পত্র, গ্রন্থাগার পরিচয়পত্র অথবা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তির পে-স্লিপ দেখাতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ভুয়া ভোটার শনাক্ত করতে এবার পরিচয়পত্রের কিউআর কোড স্ক্যান করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের সার্ভার থেকে ‘ভেরিফায়েড ডাকসু ভোটার’ বার্তা প্রদর্শন করবে। এছাড়া হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষরও যাচাই করা হবে।
ক্যাম্পাসে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি এবং সকলকে তা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করেছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে