স্ট্রিম প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে চুরি হয়ে গিয়েছিল।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অনুষ্ঠিত এই কথোপকথন প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়।
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা বলেন, ‘পতিত স্বৈরাচারী সরকারের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতায় উসকানি দিচ্ছেন।’ তবে তিনি মার্কিন দূতকে আশ্বস্ত করে বলেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে।
অধ্যাপক ইউনূস বলেন, ‘নির্বাচনের আর মাত্র ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। আমরা এটিকে স্মরণীয় করে রাখতে চাই।’
ফোনালাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক আলোচনা, দেশের গণতান্ত্রিক উত্তরণ ও তরুণ রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়গুলো গুরুত্ব পায়। মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর শহীদ ওসমান হাদির বিশাল জানাজার প্রসঙ্গ আলোচনায় আনেন।
এছাড়া সাম্প্রতিক শুল্ক আলোচনায় সাফল্যের জন্য অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন মার্কিন বিশেষ দূত। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
ফোনালাপের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে