স্ট্রিম প্রতিবেদক

উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ এর সদস্য দেশগুলোর মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ভুল তথ্য প্রতিরোধ ও আঞ্চলিক সংহতি জোরদার করার লক্ষ্যে ‘বাকু ঘোষণা ২০২৫’ (বাকু ডিক্লারেশন ২০২৫) গৃহীত হয়েছে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত প্রথম ডি-৮ মিডিয়া ফোরামে এই ঘোষণা দেওয়া হয়।
সদস্য দেশগুলোর সরকার ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ‘সংলাপ, সহযোগিতা ও আঞ্চলিক সংহতি বৃদ্ধি’ প্রতিপাদ্যে এই ফোরাম অনুষ্ঠিত হয়। মিডিয়া ফোরামে বাংলাদেশ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। তাঁরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান বার্তা সম্পাদক মো. আকতারুজ্জামান এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না।
ঘোষণায় ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আঞ্চলিক সংহতি ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মিডিয়া সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এই সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে ডি-৮ মিডিয়া ফোরামকে স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রস্তাবকে স্বাগত জানানো হয়।
ঘোষণায় আজারবাইজানে ‘ডি-৮ মিডিয়া এক্সিলেন্স সেন্টার’ দ্রুত চালু করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। এই কেন্দ্র প্রশিক্ষণ, গবেষণা, উদ্ভাবন, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত যোগাযোগ উদ্যোগের কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে। এছাড়া, সদস্য দেশগুলোর জাতীয় সংবাদ সংস্থা, গণমাধ্যম কর্তৃপক্ষ ও পাবলিক ব্রডকাস্টারদের মধ্যে তথ্য বিনিময়, কৌশলগত সমন্বয় এবং যৌথভাবে কনটেন্ট তৈরির উদ্যোগকে উৎসাহিত করা হয়েছে।
সাংস্কৃতিক ও শিক্ষামূলক কনটেন্ট বিনিময় এবং যৌথ প্রযোজনার সুবিধার্থে ‘ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন অব ডি-৮ কান্ট্রিজ’ প্রতিষ্ঠার উদ্যোগকেও স্বাগত জানানো হয়।
বাকু ঘোষণায় ভুল তথ্য, গুজব ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা, অভিন্ন ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা এবং দ্রুত যোগাযোগ চ্যানেল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে, নৈতিক সাংবাদিকতা সমুন্নত রাখতে অভিন্ন ‘ডি-৮ কোড অব কন্ডাক্ট’ তৈরির প্রতিও সমর্থন জানানো হয়।
ফোরামে অংশগ্রহণকারী দেশগুলো হলো আজারবাইজান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে