স্ট্রিম প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে। এতে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে শিক্ষক-কর্মকর্তারা এই কর্মসূচি পালন করেন।
এসময় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘কিছু নামমাত্র ছাত্র এর আগেও আমাদের ওপর হামলা করেছে। এই প্রশাসনের কাছে আমরা শাস্তির দাবি জানালেও কোনো বিচার নিশ্চিত হয়নি। আমরা আর তদন্ত কমিটিতে আশ্বস্ত হতে চাই না। যতদিন না পর্যন্ত এই প্রশাসন আমাদের সঙ্গে বসে আমাদের দাবি মেনে না নেবে এবং শিক্ষক লাঞ্ছনার শাস্তি নিশ্চিতের আশ্বাস না দেবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’
রাকসু নির্বাচনে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি এখনও বলছি, আমাদের আন্দোলন চলুক আর না চলুক রাকসু নির্বাচনে আমাদের সহযোগিতা থাকবে।’
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের এই কর্মসূচি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।’
উল্লেখ্য, এর আগে শিক্ষকদের লাঞ্ছিতের বিচার এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে গত রোববার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি এবং সোমবার (২২ সেপ্টেম্বর) কমপ্লিট শাটডাউন পালন করেন শিক্ষক-কর্মকর্তারা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে