স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে বিভেদ ও দ্বন্দ্বের জেরে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের বিচার থমকে যাওয়ার আশঙ্কা নাকচ করে দিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, প্রসিকিউশনের ভেতরের কোনো বিষয় বিচার প্রক্রিয়াকে বিন্দুমাত্র প্রভাবিত করবে না। কোনো অপরাধী ছাড় পাবে না, আর কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের আনা অনিয়ম-দুর্নীতির অভিযোগের জেরে চলছে বিতর্ক। বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি এই প্রথম তাঁর অবস্থান জানালেন।
প্রসিকিউশনের দ্বন্দ্ব-বিভেদ বিচারকে প্রভাবিত করবে কিনা জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, একদম না। কোনো কিছুই বিচারকে প্রভাবিত করবে না। আমি যতদিন দায়িত্ব পালন করব... আমার দ্বারা কোনো কম্প্রোমাইজ হবে না।
তিনি আরও বলেন, কোনো নির্দোষ মানুষ আমার দ্বারা বিন্দুমাত্র হয়রানির শিকার হবেন না। আর কোনো অপরাধী ছাড় পাবে না। সুতরাং, এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই।
প্রসিকিউশন দলকে পরিবারের সঙ্গে তুলনা করে আমিনুল ইসলাম বলেন, ‘একটা ফ্যামিলিতেও তো অনেক কিছু হয়, তাই বলে কি ফ্যামিলি চলে না? ধরে নেন, আইসিটি ট্রাইব্যুনালে আমরা যারা কাজ করি, আমরা একটি পরিবারের সদস্য। আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হতে পারে, কিন্তু বিচার নিজস্ব গতিতেই চলবে।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে