স্ট্রিম প্রতিবেদক

সরকারি সেবা পেতে গত বছর সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয়েছে নোয়াখালী জেলায়। আর সবচেয়ে কম ঘুষ দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস মিলনায়তনে ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫’-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
জরিপে দেখা যায়, নোয়াখালীতে ঘুষ দেওয়ার হার সর্বোচ্চ ৫৭ দশমিক ১৭ শতাংশ। এরপর রয়েছে কুমিল্লা ৫৩ দশমিক ৪৭ শতাংশ, ফরিদপুর ৫১ দশমিক ৭০ শতাংশ, ভোলা ৪৯ দশমিক ০১ শতাংশ এবং সিরাজগঞ্জ ৪৮ দশমিক ৩৭ শতাংশ। এসব জেলায় সরকারি সেবা পেতে যোগাযোগকারীদের প্রায় অর্ধেক বা তার বেশি নাগরিক ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
এসব জেলায় সরকারি সেবা নিতে গিয়ে যোগাযোগকারীদের অর্ধেকের বেশি কোনো না কোনোভাবে ঘুষের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে ভূমি, পুলিশ ও স্থানীয় প্রশাসন–সংশ্লিষ্ট সেবায় ঘুষের অভিযোগ বেশি পাওয়া গেছে।
অন্যদিকে, কিছু জেলায় ঘুষের প্রবণতা তুলনামূলকভাবে অনেক কম। জরিপ অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে ঘুষ দেওয়ার হার মাত্র ১০ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া মাগুরায় ১৩ দশমিক ৯৮ শতাংশ, লালমনিরহাটে ১৪ দশমিক ৫০ শতাংশ, গাজীপুরে ১৫ দশমিক ২৪ শতাংশ এবং সিলেটে ১৫ দশমিক ৬১ শতাংশ।
ঘুষ প্রদানের হার সর্বোচ্চ ও সর্বনিম্ন জেলার মধ্যে ব্যবধান প্রায় ৪৭ শতাংশ পয়েন্ট। এটি জেলা পর্যায়ে দুর্নীতির মাত্রায় গভীর বৈষম্য তুলে ধরে এবং লক্ষ্যভিত্তিক সংস্কার ও নজরদারির প্রয়োজনীয়তার কথা নির্দেশ করে।
গত ৬ থেকে ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস)’ পরিচালনা করে বিবিএস। ৬৪ জেলার ১ হাজার ৯২০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট (টিএসইউ) থেকে ৪৫ হাজার ৮৮৮টি খানার তথ্য নেওয়া হয়। এতে ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট ৮৪ হাজার ৮০৭ জন উত্তরদাতার সাক্ষাৎকার নেওয়া হয়।
তবে বিবিএস বলছে, জরিপের এই চিত্র বছরের অন্য সময়ের সঙ্গে মিলবে না। কারণ, এই সময়ে দেশের পরিস্থিতিরও অনেক পরিবর্তন হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে