মানিকগঞ্জের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসে গত বৃহস্পতিবার রাতে আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে তখন বাসে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খানের শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের শিবালয়ে দাঁড় করিয়ে রাখা (পার্কিং) একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে সুমন খান ও শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে বাসিন্দা। তিনি দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বহনকারী বাসের চালক ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে শিবালয়ের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়া হয়। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এ সময় বাসে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খানের শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
শিবালয় থানার ওসি আমান উল্লাহ স্ট্রিমকে বলেন, ‘বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবার বাসচালক যেহেতু মারা গেছেন, এখন সেই মামলায় হত্যাকাণ্ডের ধারা যুক্ত করে আদালতে উপস্থাপন করা হবে।’
গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। এই তারিখ ঘোষণা কেন্দ্র করে আগের দিন বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থানে নানা প্রতিষ্ঠানে হামলাসহ যানবাহনের আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা এই আগুন দেয় বলে পুলিশের ধারণা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে