স্ট্রিম প্রতিবেদক

‘সরকারবিরোধী বক্তব্যের’ কারণ জানতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।
ওসি রফিক আহমেদ স্ট্রিমকে বলেন, ‘আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিমনেসিয়াম থেকে আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম রাত ১১টার দিকে স্ট্রিমকে বলেন, ‘সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীর সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। সেসব বিষয়ে জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, ডিবি হেফাজতে নেওয়ার পর রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের’ কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
থানা সূত্রে জানা গেছে, এই মামলায় সাংবাদিক আনিস আলমগীরসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। আরিয়ান আহমেদের করা মামলার অন্য আসামিরা হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে