স্ট্রিম সংবাদদাতা

ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ সেশন) মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম। তবে বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতির ছাত্রত্ব নেই।
আজ সোমবার (২৬ জানুয়ারি) শিবিরের জাবি শাখার অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম।
শাখা ছাত্রশিবির সূত্রে জানা যায়, আজ সকাল ৭টায় সংগঠনটির কামরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে সদস্য সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। সঞ্চালনা করেন শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচনের জন্য অনুষ্ঠিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান। এ ছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনীত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, শাখা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমানের ছাত্রত্ব এক বছর আগেই শেষ। এ বিষয়ে তিনি বলেন, এম.ফিলে ভর্তির পরিকল্পনা রয়েছে আমার। ফলাফল প্রকাশ, নম্বরপত্র হাতে পেতে দেরি হওয়াসহ নানাবিধ কারণে ভর্তি হওয়া যায়নি। ভর্তির সার্কুলার এলেই ভর্তি হয়ে যাব।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম স্ট্রিমকে বলেন, আমরা অতি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব।
উল্লেখ্য, ২০২৫ সেশনে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে মোস্তাফিজুর রহমান সেক্রেটারি এবং মাজহারুল ইসলাম অফিস ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে