leadT1ad

শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিকভাবে মৃত: হুমায়ুন কবির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিকভাবে মৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার বিষয়টি বিচারিক প্রক্রিয়ায় (জুডিশিয়াল প্রসেস) রয়েছে; একটি মামলায় তাঁর ফাঁসির রায় হয়েছে। তাঁর সঙ্গে আওয়ামী লীগের অপরাধীরা ভারতে অবস্থান করছেন। হাসিনা রাজনৈতিকভাবে বাংলাদেশে অনেক আগেই শেষ হয়ে গেছেন। বর্তমানে রাজনীতিতে তাঁর কোনো ভূমিকা নেই।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে যে ধরনের সম্পর্ক ছিল, তা আর হবে না। সেই অধ্যায় এখন শেষ। বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠবে।’

Ad 300x250

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের আগ্রহ নিয়ে করা এক প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, দুই দেশ চাইলে সম্পর্কোন্নয়ন সম্ভব। আমি ও পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছি। এটি কোনো বিশেষ সফর নয়। আমরা মরিশাস যাচ্ছি ইন্ডিয়ান ওশান সামিটে যোগ দিতে; পথে ভারতের সঙ্গে কেবল একটি শুভেচ্ছা সফর হবে।’

তিনি আরও যোগ করেন, ‘যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রয়াত নেত্রীর (খালেদা জিয়া) জানাজায় এসেছিলেন এবং তাঁদের লোকসভার স্পিকারও উপস্থিত ছিলেন, তাই আমরা এই সৌজন্যতাকে গুরুত্ব দিচ্ছি। আমরা একটি শুভেচ্ছাসুলভ আচরণ (গুডউইল জেস্টার) দেখাচ্ছি। ভবিষ্যতে কীভাবে সম্পর্কোন্নয়ন করা যায়, সেই লক্ষ্যেই এ সফর।’

বৈঠকের আলোচনার বিষয়ে উপদেষ্টা জানান, দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি প্রাধান্য পেয়েছে। হুমায়ুন কবির বলেন, ‘দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব। পাইপলাইনে জ্বালানি আমদানির প্রক্রিয়াটি এগিয়ে নিতে আমরা আশাবাদী।’

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad