স্ট্রিম প্রতিবেদক

পোশাক শিল্প পরিবার থেকে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি গলফ ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মোট ১৭ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোশাক শিল্প পরিবার থেকে নির্বাচিত প্রতিনিধিদের সম্মান জানাতেই এই আয়োজন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান অনুষ্ঠানে বলেন, জাতীয় সংসদে এই শিল্পের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে হবে। তিনি বলেন, “পোশাক শিল্প দেশের অর্থনীতির ‘লাইফলাইন’। এই খাতের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।” তিনি পোশাক শিল্পের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণে অন্য খাতের দিকেও নজর দেওয়ার ওপর জোর দেন এবং সরকারের নীতিগত সহায়তা কামনা করেন।
বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, নবনির্বাচিত প্রতিনিধিদের অভিজ্ঞতা শিল্প-বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে সহায়ক হবে। পোশাক খাত জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে এর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করেন তিনি।
সংবর্ধিত মন্ত্রীদের মধ্যে রয়েছেন— শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর; বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন— পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম; শিল্প, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও সংবর্ধনা গ্রহণ করেন।
সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন— জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, এস এম ফয়সল, মো. খালেদ হোসেন মাহবুব, মো. আবুল কালাম, মো. লুৎফর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মো. আব্দুল্লাহ, মো. আবদুল হান্নান ও মো. শাহাদাত হোসেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে